দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডের দুই তারকা সৌরভ দাস এবং দর্শনা বণিক। আসছে ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। বর্তমানে দুজনেই ব্যস্ত নিজেদের শুটিং নিয়ে। এরই মধ্যে নাকি বিয়ের সব প্ল্যানিং প্রায় গুছিয়ে নিয়েছেন তারা। দুজনের প্রেমের গুঞ্জন দানা বাঁধছিল আগেই। তবে প্রকাশ্যে ভালোবাসা নিয়ে কোনো ভাব প্রকাশ করেননি সৌরভ-দর্শনা।
‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ ওটিটি-র ব্যস্ত অভিনেতা। বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘অন্তরমহল’। অন্যদিকে, দর্শনা টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণের বেশ কিছু ছবি করে ফেলেছেন। সিরিজ থেকে সিনেমা সবখানেই ব্যস্ততা রয়েছে অভিনেত্রীর।
তবে বিয়ের প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে সৌরভ দাস জানালেন, এখনও দেরি আছে সময় হলেই জানাবেন। এখন তিনি সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত।
সৌরভ ও দর্শনার বিয়ের খবর প্রথম ফাঁস করেন এই জুটি খুব কাছের মানুষ পরিচালক সৌম্যজিৎ আদক। সৌম্যজিতের হাত ধরেই অল্প হলেও সত্যি ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় দর্শনা ও সৌরভকে। পরিচালক তার ফেসবুক প্রোফাইলে সৌরভ ও দর্শনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার ভালোবাসার মানুষেরা, সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়।। সৌরভ দাদার মত বোকে, চুমু খেয়ে আমাকে সাহস জোগায়।। কান্নাকাটি করেছি একসাথে , অনেক রাত একসাথে জেগে স্বপ্ন দেখে কাটিয়েছি , আজ নিজেকে ডিরেক্টর বলতে পারার পেছনেও ওর অবদান অনেকটা। আর দর্শনা সেই ৮ বছর আগে থেকে নিজের সব ভালো ও মন্দ আমাকে শোনায় , আর আমার সব ভুল কে ঠিক ভাবে , যাই করি আমার থেকে বেশি ও খুশি হয়।। আমার ভালোবাসার HEROINE। অনেক ভালোবাসা দুজনকে, পাশে ছিলাম, আছি ও থাকবো। এটা অল্প না অনেক টা সত্যি।
২০১৭ সাল নাগাদ সৌরভ দাস এবং অনিন্দিতা বসুর মধ্যে প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। বহু বছর তারা একসঙ্গেও থেকেছেনও। ‘গুটি মল্লার’-এর শুটিং করতে গিয়েই প্রেমে পড়েছিলেন এই টলিজুটি। সম্পর্ক নিয়েও কোনোদিন রাখ ঢাক করেননি। তবে হঠাৎই সেই সম্পর্ক ভাঙে। তবে ওসব এখন অতীত। এখন সৌরভের মন জুড়ে পুরোটাই দর্শনা। যদিও দুজনের কেউই বিয়ে নিয়ে এখনও মন্তব্য করেননি।
সূত্র: আনন্দবাজার অনলাইন, টিভি নাইন বাংলা, সংবাদ প্রতিদিন
এম