দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় গায়িকা বুলেলওয়া এমকুটুকানা মারা গেছেন। তিনি ‘জাহারা’ নামেই বেশি পরিচিত। পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার এই আফ্রো-পপ গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংস্কৃতিমন্ত্রী। খবর বিবিসি’র।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী জিজি কোদওয়া বলেন, এই গায়িকা হাসপাতালে ভর্তি ছিলেন। তার লিভারজনিত সমস্যা ছিল। কিছু সময় ধরে তার পরিবার সরকারি সহায়তা পাচ্ছিল বলেও জানান কোদওয়া।
তার অ্যালবাম ‘ললিউইয়ে’র জন্য ২০১১ সালে খ্যতি অর্জন করেছিলেন জাহারা। পুরো আফ্রিকা মহাদেশেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে জাহারা জানান, তিনি মদে আসক্ত হয়ে পড়েছেন।
গত মাসে জাহারার পরিবার জানায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য দক্ষিণ আফ্রিকার মানুষজনের কাছে দোয়াও চাওয়া হয় পরিবারের পক্ষ থেকে।
তবে সোমবার রাতে জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান এই গায়িকা। দক্ষিণ আফ্রিকার সরকারি নিউজ ওয়েবসাইট এসএবিসি এ তথ্য জানায়।
এদিকে জাহারার পরিবার এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে জাহারার ভ্ক্ত-অনুগারীরা ইতোমধ্যেই শোক জানানো শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রিয় গায়িকার স্মৃতি শেয়ার করছে।
এক্সে এক পোস্টে কোদওয়া বলেন, জাহারা এবং তার গিটার দক্ষিণ আফ্রিকার সঙ্গীত জগতে অসাধারণ এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তিনি আমাদের জন্য সুন্দর সঙ্গীত রেখে গেছেন।
এইউ