দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তির পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না অ্যানিমেল’র। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমায় সহিংসতা, পুরুষত্ব ও নারী বিদ্বেষ যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তাতেই চটেছেন অনেকে। ভারতের পার্লামেন্টেও ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে চর্চা হয়েছে।
অ্যানিমেল সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। সিনেমায় তার নতুন বিয়ে করা তৃতীয় স্ত্রীর সঙ্গে একটি দৃশ্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। ওই দৃশ্যকে অনেকে ‘বৈবাহিক ধর্ষণ’ বলেও বর্ণনা করেছে।
সম্প্রতি ওই দৃশ্যে ববির বিপরীতে থাকা অভিনেত্রী মানসী তক্ষক মুখ খোলেন। ক্রমাগত সমালোচনার মুখে এবার ববি দেওলও ওই দৃশ্য নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
এক সাক্ষাৎকারে ববি ওই বিশেষ দৃশ্য নিয়ে কথা বলেন। তিনি বলিউড বাবলকে বলেন, যখন আমি আবরার চরিত্রের কথা শুনি, তখনই বুঝতে পারি, মুখে কিছু না বলেও (অভিনয় দিয়ে) অনেক কিছু করে দেখানো সম্ভব।
এই অভিনেতার ভাষায়, মূক চরিত্রে অভিনয় করায় এক ধরনের শক্তি পেয়েছেন তিনি। এটা আমার থেকে কিছু বের করে এনেছে, বলেন ববি দেওল।
ওই বিশেষ দৃশ্যের বিষয়ে পরিচালক সন্দীপের ওপর কতটা আস্থা ছিল সে বিষয়টিও তুলে ধরেন ববি। তিনি বলেন, আমি যখন ওই চরিত্রে অভিনয় করছিলাম, তখন নিজেকে শৃঙ্খলবদ্ধ মনে হয়নি। আমি কেবল ওই চরিত্রে অভিনয় করছিলাম যে কিনা একজন খারাপ লোক এবং সে এভাবেই নারীদের সঙ্গে আচরণ করে, সে এমনই। এবং আমি এভাবেই ওই চরিত্রে অভিনয় করেছি।
প্রসঙ্গত, অ্যানিমেল সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর ও রাশ্মিকা মান্দানাসহ আরও অনেকে। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা ৫টি ভাষায় মুক্তি দেওয়া হয়। ইতোমধ্যে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
এইউ