দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন অন্যতম। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের দূত হিসেবেও আয় করে থাকেন তারা। তবে এবার অভিনয় বহির্ভুত আয়ের জন্যই বিপাকে পড়েছেন এই তিন অভিনেতা। খবর পিংকভিলা’র।
এই তিন অভিনেতাকেই একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপরই তাদের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন এলাহাবাদ আদালত। জানা গেছে, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে এই তারকাদের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে।
এরপর ডেপুটি সলিসিটর জেনারেল এস বি পান্ডে এলাহাবাদ আদালতের লখনৌ বেঞ্চকে জানান, কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) অভিনেতা অক্ষয় কুমার, শাহরুখ খান ও অজয় দেবগনকে ২০ অক্টোবর তামাক কোম্পানিগুলোর সঙ্গে তাদের সহযোগিতার জন্য নোটিশ জারি করেছেন। একই সঙ্গে আদালতকে পিটিশিন খারিজ করতে বলেছেন, কারণ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও শুনানি চলছে।
আগামী বছরের ৯ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। জানা গেছে, অ্যাডভোকেট মতিলাল যাদব কিছু পণ্য বা আইটেমের বিজ্ঞাপন বা অনুমোদনে যা জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন কিছুতে সেলিব্রিটিদের, বিশেষ করে ‘পদ্ম পুরস্কারপ্রাপ্তদের’ বিজ্ঞাপনে অংশ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে একটি পিটিশন দাখিল করেছিলেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে নোটিশ জারি করেন হাইকোর্ট। এরপর শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেল এস বি পান্ডে হাইকোর্টকে জানান, কেন্দ্র অক্ষয় কুমার, শাহরুখ খান ও অজয় দেবগনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
এইউ