দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ঝলক দিখলা জা’ খ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহন ‘অ্যানিমেল’ সিনেমার অভিনেতা কুনাল ঠাকুরকে বিয়ে করেছেন। বিয়ের পর আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই দম্পতি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
তারা লেখেন, তোমাতে আমি ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে আমার মিলন লেখা ছিল। ঈশ্বর, পরিবার ও বন্ধুবান্ধবের আর্শিবাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী ও স্ত্রী হিসেবে আমাদের এই যাত্রায় আপনাদের আর্শিবাদ চাই।
বিয়ের লাল ও সাদা রঙের পোশাকে দারুণ লাগছিল এই জুটিকে। কাছের কিছু বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ে হয়। বিয়ের পর রাশামি দেসাই, নাকুল মেহতা, মেইইয়াং চ্যাং, পানখুরি অস্থি, গৌত রোদেসহ আরও অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
ড্যান্স রিয়ালিটি শো ‘জারা নাচকে দিখা ২’তে অংশ নিয়েছিলেন মুক্তি। ওই সিজনে বিজয়ী হন তিনি। এছাড়া কমিডি স্টেজ ‘কমিডি সার্কাস কা জাদু’তে তাকে দেখা গিয়েছিল। কোরিওগ্রাফার রাঘব জুয়ালের সঙ্গে ‘দিল হ্যায় হিন্দুস্তানি ২’ উপস্থাপনা করেন মুক্তি। এর বাইরেও ‘ঝলক দিখলা জা ৬’ ও ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ৭’ এ অংশ নিয়েছিলেন তিনি।
রিয়ালিটি শো’র বাইরে বেশ কিছু সিনেমায়ও অভিনয় করেছেন মুক্তি। ‘ব্লাড ব্রাদার্স’, ‘সাহেব’, ‘বিবি অর গ্যাংস্টার’, ‘হেইট স্টোরি’ এবং ‘দারুবু’র মতো সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
আর মুক্তির স্বামী কুনাল ঠাকুর অ্যানিমেল সিনেমায় অভিনয় করেছেন। সেখানে তিনি রাশ্মিকা মান্দানার বিদেশফেরত বাগদত্তার চরিত্রে অভিনয় করেন।
এইউ