দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুজনেই বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত। কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত কয়েক বছর ধরেই ওয়েব সিরিজেও বাজিমাত করে চলেছেন এই সুন্দরী।
অন্যদিকে হবু বর সৌম্য মুখোপাধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র উচ্চপদস্থ কর্মী। চার দিন হলো বাগদান পর্ব সেরেছেন সন্দীপ্তা-সৌম্য।
এদিকে দুজনের প্রেমের সূত্রপাত কীভাবে জানার কৌতূহলের অন্ত নেই ভক্তদের। বৃহস্পতিবার বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর। সাবেকি সাজেই যে এদিন সাজবেন সন্দীপ্তা-সৌম্য, সেকথা আগে জানিয়েছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছে কীভাবে সৌম্যকে মন দিলেন সন্দীপ্তা?
এ ব্যাপারে তিনি জানালেন, দেখা হওয়ার অনেক মাস পরে বুঝতে পেরেছিলেন তারা পরস্পরকে পছন্দ করেন। সৌম্যই প্রথম জানিয়েছিলেন ভালোবাসার কথা। দীর্ঘ দিন তারা মোবাইল ফোনে কথা বলেই কাটিয়েছেন। কিন্তু সৌম্যর কোন গুণ দেখে বিয়ের সিদ্ধান্ত নিলেন সন্দীপ্তা?
জবাবে অভিনেত্রী বলেন, ওর (সৌম্য) সততা। মানুষটা যে ভালো সেটা ফুটে ওঠে ওর চোখে মুখে। এছাড়া সৌম্যর হাসিটা বেশ মিষ্টি। এদিকে প্রেমের আগে প্রথম দেখা করার জন্য বেশ অনেক দিন হবু স্বামীকে অপেক্ষা করিয়েছিলেন সন্দীপ্তা।
জানা গেছে, বিয়ের দিন ফুশিয়া বেনারসিতে সাজবেন সন্দীপ্তা।
এম