দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ওটিটি প্লাটফর্মে কাজ করেও দৃষ্টি কেড়েছেন দর্শকের। আসছে ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। প্রেমিক সৌম্য মুখার্জিকে বিয়ে করতে চলেছেন এই সুন্দরী।
বিয়ের এখন মাত্র একটা মাস বাকি। তার মধ্যেই সব কিছু সারতে হবে। এক দিকে বিয়ের তোড়জোড়, সেই সঙ্গে আবার কাজও চলছে। সব মিলিয়ে সন্দীপ্তার ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে শুরু হয়ে গেছে আইবুড়োভাত পর্ব। সেটির দেখা মিলল নায়িকার ইনস্টাগ্রামে ঝলকে। আইবুড়ো ভাতের খুবই ছিমছাম আয়োজন। পোলাও, পাঁঠার মাংস আর রসগোল্লা।
বিয়ের প্রস্তুতি নিয়ে সন্দীপ্তা বলেন, “আসলে কাজের চাপ রয়েছে, সেই সঙ্গে বিয়ে— এই সময়টা বেশ চাপেই কাটছে আমার। প্রায় অনেকটাই সারা হয়েছে। বিয়ের বেনারসি কেনা হয়েছে। তবে অনেকটাই বাকি এখনও। গত কাল রাতে আমার এক বৌদির বাড়িতে নেমতন্ন ছিল। বলেই দিয়েছিলাম খুব বেশি খাওয়াদাওয়া করতে পারব না। তাই মাটন, পোলাও আর রসগোল্লা ছিল। খেয়েছি। আগামী বেশ কয়েক দিন নেমতন্ন আছে। এই ভাবেই কাটবে ক’টা দিন, বুঝতে পারছি।”
এদিকে বিয়ের ‘মেনু’ এবং ‘ভেনু’ কোনোটাই খোলসা করতে রাজি নন নায়িকা। তিনি চান না বিয়ের দিন কোনো সমস্যা হোক বা ভিড় জমুক। তাই বিয়ের দিনই বাকি সব জানা যাবে। সন্দীপ্তা সেন অভিনীত সিরিয়ালের মধ্যে রয়েছে দূর্গা, টাপুর টুপুর, তুমি আসবে বলে, নন্দিনী দেবরায়, প্রতিদান ইত্যাদি।
এম