দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডে শুরু হয়েছে বিয়ে মৌসুম। দু-দিন আগে বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সামনে নাকি বিয়ে করলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। সেই তালিকায় আছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ডিসেম্বরের শীতেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি। পাত্র সেখানকার একটি ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায়।
সৌমিকের সঙ্গে দুই বছরের সম্পর্ক সন্দীপ্তার। সম্পর্কটি বিয়ের দিকে এগোচ্ছে বলে উচ্ছ্বসিত অভিনেত্রী। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রত্যেকটা মানুষের জীবনেই বিয়ে খুবই স্পেশ্যাল। আমাদের দুজনের ক্ষেত্রেও তাই। নতুন কাজ। জীবনের নতুন অধ্যায়, সব মিলিয়ে আমি বেশ উত্তেজিত।
হাতে আর বেশি দিন নেই। প্রস্তুতি কত দূর জানতে চাইলে সন্দীপ্তা হেসে বললেন, ‘আমরা দুজনেই তালিকা তৈরি করে কাজ করছি। তা-ও কিছুতেই শেষ হচ্ছে না! কিছু না কিছু বাকি থেকেই যাচ্ছে।’
সন্দীপ্তার বিয়ের খবরে খুশি তার অনুরাগীরাও। অভিনেত্রীর কথায়, ‘প্রচুর শুভেচ্ছাবার্তা এসেছে। রাস্তায় কারও সঙ্গে দেখা হলেও মানুষ আমাকে বিয়ে নিয়ে এত আন্তরিকভাবে প্রশ্ন করছেন, যেন আমি তাদের পরিবারের মেয়ে।’
অনুরাগীদের থেকে এই ভালোবাসা সন্দীপ্তা আশা করেননি। বললেন, ‘প্রত্যেকের জীবনেই আলাদা আলাদা গল্প থাকে। সেখানে তারা আমাদের জন্য ভাবছেন, সেটা দেখে খুব ভালো লাগছে।’
আগামী ৭ ডিসেম্বর সন্দীপ্তার বিয়ে। তার আগে ২ ডিসেম্বর পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান। তবে জাঁকজমক নয়, পুরোনো দিনের মতো করে বেনারসি পরার ইচ্ছে রয়েছে তার। সেই মতো প্যাস্টেল শেডের পোশাক পরবেন সৌম্য।
আর