দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্নরকম কাণ্ড ঘটিয়ে বছরজুড়ে আলোচনায় থেকেছেন রাখি সাওয়ান্ত। মুসলিম ছেলে আদিল খান দুরানিকে বিয়ে করে মুসলিম হওয়া, হজ পালন করতে যাওয়াসহ একাধিক বিষয়ে আলোচিত ছিলেন তিনি।
বছরের শেষটাও রাখির জন্য ভালো হচ্ছে না। তার বিরুদ্ধে থানায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করেছেন এক মডেল।
সেই অভিযোগ খারিজ করতে এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ রাখি। হেনস্তা ও মানহানির যে অভিযোগ করা হয়েছিল, তা খারিজের জন্য আদালতে আর্জি জানিয়েছেন তিনি।
রাখির দাবি, প্রতিশোধ নিতে ও সফল ক্যারিয়ার নষ্ট করতেই নাকি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ওই মডেল।
রাখির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(এ), ৫০০, ৫০৪, ৫০৯, ৩৪ ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭(এ) ধারায় দায়ের হয়েছে অভিযোগ।
অন্যদিকে, একাধিক ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার প্রাক্তন স্বামী আদিলও।
ভারতীয় গণমাধ্যমের খবর, আদিলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হতে পারেন ভেবে আদালতের দ্বারস্থ হয়েছেন রাখি।
আর