দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের বিতর্কিত দুই নাম— রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া। তাদের দুজনের মধ্যে দা-কুমড়ার সম্পর্ক। এই তো গত বছরের ঘটনা, বাকযুদ্ধে লিপ্ত হন তারা। পরে তা আদালত পর্যন্ত গড়ায়।
প্রাক্তন স্বামী আদিলের সঙ্গে রাখির দাম্পত্য কলহে আদিলের পক্ষ নিয়েছিলেন শার্লিন। একদিকে আদিলের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, গার্হস্থ্য হিংসা ও ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেছিলেন রাখি। অন্যদিকে, আদিলের ঢালাও প্রশংসা করে রাখির দিকেই আঙুল তুলেছিলেন শার্লিন।
এতেই শেষ নয়। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক ডেকে রাখির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন আদিল। সেই সময়ও আদিলের পাশেই ছিলেন শার্লিন।

তবে এখন সম্পর্কের সমীকরণ বদলেছে রাখি ও শার্লিনের। সাংবাদিকদের ক্যামেরা দেখতে পেয়ে বোরকা পরা রাখিকে জড়িয়ে ধরলেন শার্লিন। সব শত্রুতা ভুলে এবার নাকি সত্যিই বন্ধু তারা! নিজেদের বন্ধুত্ব প্রমাণ করতে একে অপরের সঙ্গে নাচও করেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদিলের হয়ে রাখির বিরুদ্ধে মুখ খোলার সপ্তাহখানেক পরেই রাখিকে নিজের বোন বলে উল্লেখ করেছিলেন শার্লিন। ক্যামেরার সামনে তাদের কোলাকুলি থামছিলই না!
তারপরে আবার অগস্ট মাসে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়িতে মাতেন রাখি ও শার্লিন। সেপ্টেম্বরেই আবার বন্ধু তারা। তাদের এমন নাটক দেখতে দেখতে এবার ক্লান্ত ও বিরক্ত নেটাগরিকরাও।
আরএসও