দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তকে এক হাত নিলেন মডেল-অভিনেত্রী গওহর খান। মুসলিম যুবক আদিলকে বিয়ে করে মুসলিম হয়েছিলেন রাখি। কয়েকদিন আগে ওমরাহ পালন করে ভারতে ফিরেছেন। ফিরেই জানিয়েছেন, তাকে যেন সবাই ফাতেমা নামে ডাকেন।
রাখির এ ধরনের কাণ্ড নিয়ে বেজায় চটেছেন গওহর। তার বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ এনেছেন তিনি।
গত বছর গওহর নিজেই পরিবারসহ ওমরাহ পালন করেছেন। নিজের ইনস্টাগ্রামে কিছু দুঃস্থ শিশুর ওমরাহ করতে যাওয়ার ছবি পোস্ট করে লেখেন, ‘কিছু বোকা মানুষ ইসলামকে ছেলেখেলা পেয়েছে। পবিত্র একটা স্থানকে রীতিমতো হাস্যকর চটুল কনটেন্টে পরিণত করেছে। আমি ভাবি, এই প্রচারখেকো মানুষগুলো কীভাবে সেখানে যাওয়ার অনুমতি পায়! এক মুহূর্তে এরা বলে আমি ইসলাম গ্রহণ করেছি, পর মুহূর্তে বলছে আমাকে জোর করা হয়েছে। যত্ত সব।’’
যদিও গওহর পোস্টে কোথাও রাখির নাম উল্লেখ করেননি। তবে নেটাপাড়ার বাসিন্দারা ভালোই বুঝেছেন তার ইঙ্গিত কার দিকে!
এ ধরনের প্রচার সর্বস্ব কাজের কড়া পদক্ষেপ চান গওহর। তার কথায়, ‘আমি চাই ভারতে কিংবা সৌদি আরবে ইসলামিক বোর্ড এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করুক। যাতে পবিত্র স্থানকে এ ভাবে কলুষিত না করতে পারে। আর হ্যাঁ, অদ্ভুত ধরনের বোরকা পরলেই মুসলিম হওয়া যায় না! আল্লাহর প্রতি ভালোবাসাই সত্যিকারের মুসলিম ও ভালো মানুষ হতে সাহায্য করে।’
উল্লেখ্য, একসময় হিজাবের বিরুদ্ধে অবস্থান ছিল রাখির। আপত্তিকর কথাও বলেছেন এই পোশাক নিয়ে। কিন্তু এখন তিনি নিজেই হিজাব-বোরকা পরছেন।
আরএসও