দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠোঁটকাটা স্বভাবের নায়ক জায়েদ খান এবার শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে হাজির হয়ে ঢালিউডের দুই তারকাকে নিয়ে মুখ খুলেছেন তিনি।
এর আগে ফেসবুক স্ট্যাটাসে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছিলেন বুবলী। এই নায়িকার প্রসঙ্গে জায়েদ বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন- বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’
এদিকে শাকিব খান প্রসঙ্গে জায়েদ বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দুটি গুণের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’
নিয়মিতভাবে সমালোচনার শিকার হন জায়েদ খান। বিষয়টি নিয়ে নায়ক বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনও ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনও মন খারাপও হয় না।’
এম