দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড বক্স অফিসে চলছে ‘অ্যানিমেল’ ঝড়। ভারত তো বটেই, সারা বিশ্বে এই ছবি নিয়ে চলছে উন্মাদনা। অনলাইন কিংবা অফলাইনে টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতির মাঝে ছবির একটি ডিলিটেড সিন তথা মুছে দেওয়া দৃশ্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে দাবানলের মতো।
সেই দৃশ্যে বিমানে মদ্যপ অবস্থায় রণবীর কাপুরকে দেখা যাচ্ছে। গ্লাসে পানীয় ঢালতে ঢালতে ককপিটের দিকে এগিয়ে যান অভিনেতা। তারপর পাইলটকে সরিয়ে নিজেই বসে পড়েন চালকের আসনে। মুখে সিগারেট নিয়েই প্লেন ওড়াতে থাকেন।
সুতরাং বোঝাই যাচ্ছে, এই দৃশ্য সিনেমায় রাখা হলে বিতর্কের মুখে পড়তে হত সংশ্লিষ্টদের। কারণ, বিমানের ক্ষেত্রে এ ধরনের ঘটনা অকল্পনীয়। ভুল বার্তা ছড়াত এর মাধ্যমে।
এদিকে জানা গেছে, ‘অ্যানিমেল’ ৪ ঘণ্টার ছবি হলেও মুক্তি পেয়েছে ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমা। কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে চলছে চর্চা।
এদিকে টি-সিরিজ জানিয়েছে, মুক্তির তিন দিনে সারা বিশ্ব থেকে ৩৫৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৭২ কোটি টাকা।
আর