দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় ঢেউ তুলেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। একের পর এক সিনেমায় নিজের অভিনয় গুণে সিনেমাপ্রেমীদের অন্তরে নিজের জায়গা করে নেন তিনি।
সেই দীঘির অন্তরেও রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। এমনকি রণবীরকে ‘মনে মনে বিয়ে করেছেন’ বলেও বছরখানেক আগে মন্তব্য করেছিলেন দীঘি।
শুক্রবার দীঘির প্রিয় অভিনেতা রণবীরের সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পেয়েছে । এদিন বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পিছিয়ে গেছে মুক্তি। কিন্তু প্রিয় অভিনেতার সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দীঘি।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সে কথাই জানালেন দীঘি। তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান কর্ণধার ও পরিচালক অনন্য মামুন ভাইকে আমিই প্রথম ফোন দিয়ে বলেছি আমাকে ‘অ্যানিমেল’র টিকিট দিতে হবে। এটা তো ডাউট নেই যে রণবীর কাপুরের সিনেমা আসবে আর আমি দেখব না। চেষ্টা করব প্রথম শো দেখার যত যাই হোক।
এদিকে সঞ্জয় রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ২৩৬ কোটি রুপি আয় করেছে। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে ছেলে-বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।
এইউ