দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কটাক্ষ যেন পিছু ছাড়ে না শুভশ্রী গাঙ্গুলির। সামাজিক মাধ্যমে কয়েকদিন পর পর ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন তিনি। যদিও সেসব নিয়ে কখনও মাথা ঘামাতে দেখা যায়নি। তবে এবার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তাই উপযুক্ত জবাব দিলেন এ নায়িকা।
সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। প্রত্যাশা অনুযায়ী কন্যাসন্তান এসেছে তার কোলজুড়ে। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নানা কটাক্ষ শুনতে হয়েছে তাকে। সেগুলোর জবাব দিয়েই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভিডিওটি গর্ভাবস্তাতেই শুট করেছিলেন শুভশ্রী। এতে দেখা যাচ্ছে, বেবিবাম্প নিয়েই চিত্রনাট্য পড়তে ব্যস্ত অভিনেত্রী। ওদিকে চলছে মেকআপ। এর মধ্যে নেপথ্যে শোনা যাচ্ছে একের পর এক কটাক্ষ। কেউ তার শরীর নিয়ে খোঁটা দিচ্ছেন, কেউ আবার বাচ্চার দিকে মন দিতে বলছেন। শুধু তাই নয়, এবার মায়ের চরিত্রই পাবেন বলে বিদ্রুপ করা হচ্ছে।
নিন্দুকদের লেখা মন্তব্যের স্ক্রিনশটও ভিডিওতে ব্যবহার করা হয়েছে। আর সমস্ত কটাক্ষের জবাব মধ্যমা দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী।
শুভশ্রীর এই ভিডিও সাড়া ফেলেছে নেটমাধ্যমে। এ অভিনেত্রীর সহকর্মীরা দিয়েছেন সমর্থন। কারণ, তিনি যেন তাদের মনের কথাই বলেছেন।
প্রথম সন্তান ইউভানের জন্মের পর খানিকটা মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। তখনও শরীরি নিয়ে ধেয়ে আসে একের পর কটাক্ষ। তখন যদিও কোনো জবাব দেননি। বরং নিয়মিত জিমে গিয়ে ফিট হয়েছেন তিনি।
আর