দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় সন্তানের মা হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।
সন্তানের জন্মের পর শুভশ্রীর স্বামী পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী এক্সে লিখেছেন, ‘আমাদের বাড়ি দুটি মিষ্টি ছোট ভালোবাসায় পূর্ণতা পেল। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ চাই।
এ বছরের জুনে দ্বিতীয় সন্তান আসার সুখবর জানান রাজ এবং শুভশ্রী। নায়িকা বরাবরই প্রকাশ্যে বলেছেন যে তারা বরাবরই দু’টি সন্তান চেয়ে এসেছেন।
২০১৮ সালের মে মাসে ভালোবেসে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। বৈশ্বিক মহামারি করোনার সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
রাজ-শুভশ্রীর বড় ছেলের নাম ইউভান। নতুন সদস্য ঘিরে এই দম্পতির ঘরে আনন্দের মাত্রা বেড়েছে দ্বিগুণ।
এম