দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটা সময় ছিল, যখন বিনোদন জগতের তারকাদের অবস্থান ছিল আকাশের তারার মতোই। দূর থেকে অনুরাগীরা তাদের সম্মান করতেন। মুগ্ধ হতেন। কিন্তু এখন যুগ বদলেছে। সামাজিক মাধ্যমের কল্যাণে তারকারা এখন অনুরাগীদের খুব কাছে অবস্থান করেন। সহজলভ্য হয়ে গেছেন তারা!
তারকাদের এই আকাশ থেকে জমিনে নেমে আসায় অনুরাগীদের তেমন সম্মান পান না। বরং নিয়মিত ট্রলের শিকার হন তারা।
নেট-দুনিয়ায় যারা নিয়মিত ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হন, তাদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলি। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। এই অবস্থায় ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়েলিটি শোয়ে অঙ্কুশের সঙ্গে কোমর দুলিয়ে কটাক্ষের মুখে পড়েছেন এই টলিউড সুন্দরী।

নাচের সময় শুভশ্রীর পরনে ছিল স্লিভলেস শর্ট ফ্রকড্রেস, সাথে মানানসই হিল জুতা। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে ‘চুরাকে দিল মেরা… চুরাকে নিন্দ মেরা কাঁহা তু চলি’ জনপ্রিয় গানটি। আর গানের তালে তালে অঙ্কুশের সাথে কোমর দোলাচ্ছেন নায়িকা। অন্তঃসত্ত্বা অবস্থায় এ রকম হিল পরে নাচ করা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন তুলেছেন নেটনাগরিকরা।
যদিও শুভশ্রী দেখে শুনেই পা ফেলছিলেন, পাশাপাশি অঙ্কুশও বারবার তাকে সামলে নিচ্ছিলেন। তবুও কোথাও গিয়ে বিষয়টা একেবারেই পছন্দ হয়নি অনুরাগীদের।
তা ছাড়া শুভশ্রীর পোশাক নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজনদের একাংশ। কেউ তার পোশাকটিকে দোতলা বাসের সাথে তুলনা করেছেন। আরার অনেকে বলছেন ব্যাঙের ছাতা। একজন লিখেছেন, বেবিবাম্প ঢাকার প্রচেষ্টায় এমন অদ্ভুত প্রচেষ্টা।
যদিও অনেকেই শুভশ্রীর এনার্জি দেখে আপ্লুত হয়েছেন। এই অবস্থায় ছুটি না নিয়েও তিনি যে কাজ করছেন সেটাকেই কুর্নিশ জানিয়েছে অনেকেই।
তবে নেটিজেনদের এমন কটাক্ষে কখনও কান দেন না শুভশ্রী। নিজের শর্তে বাঁচতেই পছন্দ করেন তিনি। তাই ঠিকঠাক কাজটা করে যান সবসময়।
আরএসও