দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বালুবাহী ট্রলির চাপায় নাইম সরদার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর সদর উপজেলার শুব্দিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেলযোগে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল নাইম সরদার। প্রতিমধ্যে হবখালি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় চালক ট্রলিটি রেখে পালিয়ে যায়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আরএ