দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
সোমবার ( ১৮ ডিসেম্বর ) প্রতীক বরাদ্দের পর বিকেল পাঁচটার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকের হামলায় আহত হন আটজন কর্মী সমর্থক। এর প্রতিবাদে রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচির সময় তিনি এসব কথা বলেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। রিটার্নিং কর্মকর্তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানসহ স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ চৌধুরী অবসরের কর্মী সমর্থকরা।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেবি