দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগর ফকির পাড়ার শাহিন হোসেন নামে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন হোসেন জীবননগর পৌর সভার চার নম্বর ওয়ার্ডের ফকির পাড়ার মিজানুর রহমানের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে শাহিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি। ছয় মাসের সাজা এড়াতে তিনি তিন বছর ধরে পলাতক। আজ বিকেলে আদালতে তাকে সোপর্দ করা হবে।
জেবি