দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নবীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম এরশাদ মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
এরশাদ মিয়া কোনো মামলার আসামি ছিলেন না। রহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে এরশাদ মিয়া আরেকজন রয়েছে। তিনি বিদেশে অবস্থান করছেন। তিনিই নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।
ইউপি সদস্য কবির হোসেন ও গ্রাম পুলিশ আবদুস সাত্তার জানান, রহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে এরশাদ মিয়া। এই নামে রহিমপুর গ্রামে দুটি পরিবার রয়েছে। যে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি তিনি প্রবাসে থাকেন। পুলিশ ভুলবশত সিএনজিচালক এরশাদ মিয়াকে হ্যান্ডকাফ পরাতে গেলে ভয়ে এরশাদ মিয়া মাটিতে লুটে পরে। তাকে গ্রামের মানুষ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার অবস্থা অবনতি দেখলে তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পথে তিনি মারা যান।
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, রহিমপুর গ্রামের বাবা ও ছেলে একই নামে দুজন রয়েছে। যে আসামি সে বিদেশে আছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, আমিতো একটু বাইরে আছি। আপনি ঘটনাস্থলে গেলে সঠিক সংবাদ পাবেন।
জেবি