দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবি ঘিরে ভারতীয় দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর তাদের যেন তর সইছে না। সেই ঢেউ এসে লেগেছে এ দেশে। এখানকার দর্শকও সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন।
দর্শকের এই আগ্রহের কারণে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এটি আমদানি করেছে কিবরিয়া ফিল্মস। ইতোমধ্যে মুক্তির অনুমতি মিলেছে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু।
লিপু বলেন, ‘আজকে মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি, আশা করছি দুয়েক দিনের সেন্সর করাতে পারব। যদি সবকিছু ঠিক থাকে পয়লা ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি।’
২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। সিনেমার ট্রেলারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। রণবীরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্তরা।
সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।
আর