দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আত্মহত্যার ইস্যুর পর থেকেই আলোচনায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবশেষ এক বিনোদন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগও করেছেন এই অভিনেত্রী। বার বার উঠে এসেছে ওই বিনোদন সাংবাদিককে উড়িয়ে দেওয়ার বিষয়টি। এবার তানজিন তিশা ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।
বুধবার (২২ নভেম্বর) একটি টেলিভিশনে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, সব সময় বিনোদন শ্রমিক অর্থাৎ নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড আরকি। এ জন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে। সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব টাফ।
জায়েদ খান বলেন, আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ।
তিনি বলেন, মেয়েটিকে (তানজিন তিশা) দেখেছি, তেমন আমি চিনি না। আমি মনে করি বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা।
এম