দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলো বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা। একজন বিনোদন সাংবাদিকের বিরুদ্ধে অভিনেত্রীর অপেশাদার অভিযোগ ও সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি প্রেক্ষিতে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে সাংবাদিকদের বিরুদ্ধে তানজিন তিশার অপেশাদার আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার ঘোষণা দেন। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, চ্যানেল টুয়েন্টি ফোর একটি প্রথম সারির গণমাধ্যম। তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। আমাদের চ্যানেল তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার।
উল্লেখ্য, সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম একটি তথ্য জানতে চেয়ে তিশার কাছে ক্ষুদেবার্তা পাঠান। এরপর তিশা মোবাইল ফোনে কল করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দেন। উড়িয়ে দেয়ার কথা বলেন। একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেন।
এম