দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েক বছর ধরে বলিউডে দেখা যাচ্ছে না প্রিয়াঙ্কা চোপড়াকে। এখন তার ব্যস্ততা কেবল হলিউড ঘিরে। সেখানে চুটিয়ে কাজ করছেন তিনি।
শুধু পেশাদার জীবন নয়। পারিবারিক জীবনও এখন বিদেশেই। ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে পর থেকে লস অ্যাঞ্জেলেসে বসবাস শুরু করেছেন। করছেন সংসার। মেয়ে মালতীকে নিয়ে সেখানকার প্রাসাদোপম বাড়িতেই এখন থাকেন তারা। যদিও মুম্বাইয়ে যাতায়াত রয়েছে তার, তবে বিদেশে সংসার পেতে মায়ানগরীর সম্পত্তি বিক্রি করে দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি মুম্বাইয়ে নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াঙ্কা। বলিপাড়ার এক পরিচালকের কাছেই বিক্রি করেছেন। খবর ইন্ডিয়া টুডের।
অভিনেত্রীর এই ফ্ল্যাট দুটি মুম্বাইয়ের অন্ধেরিতে লোখন্ডওয়ালা এলাকায় অবস্থিত। মূলত অফিস হিসেবেই ওই অ্যাপার্টমেন্ট ব্যবহার করতেন তিনি।
জানা গেছে, প্রায় ৬ কোটির বেশি টাকার বিনিময়ে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা। ২০২১ সালে ওই সম্পত্তি ভাড়া নিয়েছিলেন এক দন্ত্য চিকিৎসক দম্পতি। এতদিন এ জন্য মাসিক দুই লাখের বেশি ভাড়াও গুনতে হয়েছে তাদের।
এবার সেই ফ্ল্যাট দুটি কিনে নিলে ‘উড়তা পঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক চৌবে। একটি প্রায় ২.২৩ কোটি টাকায়, অন্যটি ৩.৭৫ কোটিতে বিক্রি হয়েছে। চলতি বছর অক্টোবর মাসে সম্পত্তির হস্তান্তর হয়।
আর