দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতীত পিছু ছাড়ছে না সানি লিওনের। যতই তিনি নীল দুনিয়ায় রাজত্বের দিনগুলোর কথা ভুলে যেতে চান, ততই নেটিজেনরা তা মনে করিয়ে দেন। নানারকম কটাক্ষ করেন। তার সমাজমাধ্যমের পাতায় খেয়াল করলেও প্রমাণ পাওয়া যায়।
সম্প্রতি বারাণসীতে গঙ্গারতি করতে গিয়েছিলেন সানি। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা গেছে, তার কপালজুড়ে চন্দন। গলা গাঁদা ফুলের মালা। ধর্মীয় রীতি পালন করছেন। এতেই ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ।
বুধবার (১৫ নভেম্বর) প্রকাশ্যে এসেছে সানির নতুন মিউজিক ভিডিও ‘থার্ড আই’। এতে সাবেক আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গেছে তাকে।

অভিষেকের সঙ্গেই বারাণসী গিয়েছিলেন সানি। তারকার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের দোপাট্টা দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও প্রকাশ করে।
সানির এই ভিডিওর নিচে একজন লিখেছেন, এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এল। আরেকজন আবার লিখেছেন, এক শ’ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে। কেউ কেউ লিখেছেন, মা গঙ্গাকে অপবিত্র করে দিল।
মিউজিক ‘থার্ড আই’-এর আগে সানির ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’ গানটি প্রকাশ্যে এসেছে। ‘ইয়ারানা’ ছবির ‘মেরা পিয়া ঘর আয়া’ গানে পারফর্ম করেছিলেন বলিউডের মাধুরী দীক্ষিত। তাকে শ্রদ্ধা জানিয়েই রিমেক ভার্সনটি তৈরি করা হয়।
আর