দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীল ছবির দুনিয়া থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছেন সানি লিওন। একটু একটু করে বলিউডে নিজের পায়ের নিচের মাটি শক্ত করেছেন। কিন্তু তবুও তার অতীত যেন মানুষ কিছুতেই ভুলতে পারছেন না।
সানির বাইরের দিকগুলো দেখে দর্শক নেতিবাচক কিছু একটা ভেবে নেন। তবে এই অভিনেত্রী ভালো দিক নিয়ে কেউ সচারচার প্রশংসা করেন না। তার মন যে কতটা কোমল—সেটার একটা বড় প্রমাণ দিলেন তিনি।
গেল ৮ নভেম্বর নিখোঁজ হয়েছিলেন সানির গৃহপরিচারিকার ৯ বছরের কন্যা। এতে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান তিনি। পুলিশকে জানানোর পাশাপাশি নিজেও মাঠে নেমে পড়েন। তাতেও যখন লাভ হচ্ছিল না, শেষমেশ সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে পুরস্কার ঘোষণা করলেন অভিনেত্রী। নেটিজেনদের অনুরোধ করলেন, ছোট্ট মেয়েটিকে খুঁজে দেওয়ার জন্য।
তবে অবশেষে সানির দুশ্চিন্তা হলো দূর। মুম্বাই পুলিশের তৎপরতায় সানি ফিরে পেলেন তার পরিচারিকার কন্যাকে। সেই সুখবরও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
সানি লিখলেন, প্রার্থনা অবশেষে কাজ করেছে। আমাদের মেয়েকে আমরা ফিরে পেয়েছি। পরিবারেরক তরফ থেকে মুম্বাই পুলিশকে অজস্র ধন্যবাদ। তারা ২৪ ঘণ্টার মধ্যেই আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আর