দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে তারকাদের ঘুম উড়িয়ে দিচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের মডেল কিংবা শুভেচ্ছা দূত হওয়ায় ফেঁসে যাচ্ছেন তারা। এবার আর্থিক এই তদন্তকারী সংস্থার নজরদারিতে আছেন সানি লিওন।
সম্প্রতি মহাদেব অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পেয়েছে ইডি। প্রতিষ্ঠানটির অভিযুক্ত ব্যক্তি সৌরভ চন্দ্রকরের বিয়েতে উপস্থিত থাকার জন্যই বিপাকে পড়তে হলো সানিকে। ২০০ কোটি রুপির গ্ল্যামারাস বিয়েছে আরও অতিথি ছিলেন টাইগার শ্রফ, নেহা কাক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরাত বারুচা, অভিষেকসহ ১৪ জন বি-টাউনের তারকা। সবার নামই ইডির তালিকায় উল্লেখ করা হয়েছে।
ইডির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যে সমস্ত অভিনেতা-গায়করা আমন্ত্রিত ছিলেন, তারা সকলেই মুম্বাইয়ের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোটা টাকার বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিদেশ থেকেও অতিথিরাও গিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি ইডি কর্মকর্তারা কলকাতা, মুম্বাই ও ভোপালের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালান। উদ্ধার করেন ৪১৭ কোটি রুপি, সোনার বাট আর গয়না। জানা গেছে, কেবলমাত্র মুম্বাইতেই ৩৯ জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।
আরএসও