দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আরিফিন শুভ। ছবির নাম ‘নীলচক্র’। ছবির পরিচালক মিঠু খান। অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে ছবির পোস্টার প্রকাশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
তবে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি শুভ। তবে কিঞ্চিত ধারণা দিয়ে বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে। আপাতত এর বেশি কিছু না বলি। সব ঠিক থাকলে পর্দায় পুরোপুরি বলা হবে।’
ছবির পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে, এটি একটি থ্রিলারধর্মী সিনেমা হতে চলেছে। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।
এদিকে এতে শুভর বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আরিফিন শুভকে আমার ভালো লাগে। একটা সময় তিনি আমার ক্রাশ ছিলেন। সেই ক্রাশের সঙ্গে এবার কাজ করতে যাচ্ছি। সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’
এর আগে শরিফুল রাজের বিপরীতে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। যা এখন মুক্তির অপেক্ষায়।
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
আর