দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছর জুড়েই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। হাল সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র নিয়ে প্রশংসিত আরিফিন শুভ।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দর্শকরা মহলে ব্যাপক সাড়া পাচ্ছেন শুভ। এবার ঢাকাই ছবির কিং খানের সঙ্গে সাক্ষাৎ হলো শুভর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভর সঙ্গে দেখা হয় শাকিবের। তার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে মুগ্ধতার কথা প্রকাশ করেন শাকিব।
শাকিব খান লিখেছেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছি। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।
আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি।
এম