দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুম্বাই গিয়ে শাহরুখ খানসহ বলিউড তারকাদের দুষলেন আরিফিন শুভ। তার কথা শুনে অবাক সেখানকার গণমাধ্যমকর্মীরা।
গেল ২৭ অক্টোবর ভারতের ৫০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
ছবির প্রচরণায় মুম্বাই গিয়ে গণমাধ্যমের সামনে হিন্দিতে স্পষ্টভাবে কথা বলেছেন আরিফিন শুভ। বোঝাই যায়নি যে তিনি বাঙালি। তার মুখ এমন সাবলীল হিন্দি ভাষা শুনে সেখানকার গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান, বাংলাদেশি হয়েও কীভাবে হিন্দিতে এত ভালো বলেন তিনি?
উত্তরে শুভ বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’
তিনি যে এই কথাটি কেবল মজা করে বলেছেন, তা তাদের বুঝতে বাকি থাকেনি। শুভ আরও বলেন, “আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলীপ কুমার) অনুরাগী। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনো ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’’
মুম্বাইকে নিজের দ্বিতীয় বাড়ি উল্লেখ করে শুভ বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’
এর আগে গেল ১৩ই অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।
আরএসও