দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম-ভাঙার তথ্য নিজেই জানিয়েছেন সারা আলি খান। জনপ্রিয় চ্যাট-শো কফি উইথ করণে এই তথ্য জানিয়েছেন সারা। কিন্তু অনুষ্ঠানটি প্রচারের কয়েকঘণ্টা পরে তার বাড়িতে হাজির হলেন কার্তিক।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও, যেখানে দেখা গেছে হলুদ পোশাকে একেবারে হ্যান্ডসাম হয়ে সার আলি খানের বাড়িতে হাজির কার্তিক। সারার বাড়িতে কার্তিকের এই আগমণ নজরে পড়েছে উপস্থিত ফটোগ্রাফারদের।
জানা গেছে, সারার বাড়ির দিওয়ালির অনুষ্ঠানে হাজির ছিলেন কার্তিক আরিয়ান। হলুদ পাঞ্জাবিতে নজর কেড়েছিলেন বলিউডের এই কিউট নায়ক।
এর আগে, কফি উইথ করণ চ্যাট-শোতে সারা স্পষ্ট জানিয়েছিলেন, ব্রেকআপের পরে বন্ধুত্ব রাখা খুব কঠিন। তবে সারা যে সেই কঠিন কাজকেই সহজ করে তুলতে চাইছেন, তার প্রমাণ দিওয়ালি পার্টিতে কার্তিককে নিমন্ত্রণ। সারার পার্টিতে হাজির ছিলেন আদিত্য রায় কাপুর, অনন্যা পাণ্ডের মতো তারকারাও।
আর