দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িক কার্তিক আরিয়ান। প্রযোজক-পরিচালকদের ভরসার অন্য নাম তিনি। মাত্র কয়েক বছরেরে ক্যারিয়ারে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা।
একসময় সারা আলি খান ও কার্তিকের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তার পর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়ায় তার।
এবার এক রেস্তরাঁয় আরেক নায়িকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন কার্তিক। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলেন নায়িকাকে। সেই সময় হাজির ছবিশিকারিরা, অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। ছুটে যান গাড়ির দিকে।
সেই নায়িকার নাম তারা সুতারিয়া। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে যান তারা। কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট, বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু ফটোগ্রাফারদের দেখা মাত্র ছুট দেন তারা।
এই কাণ্ডে একদিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে; অন্যদিকে একাংশের মতে, গোটা ব্যাপাটাই তাদের পরবর্তী ছবি ‘আশিকি-থ্রি’র প্রচার কৌশল।
আরএসও