দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্তিক আরিয়ান ও সারা আলী খানের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। গোপনে চুটিয়ে প্রেম করলেও কখনও তারা প্রকাশ্যে তা স্বীকার করেননি। তবে সামাজিক মাধ্যমে তাদের যুগল ছবি নেটিজনদের বুঝিয়ে দিয়েছে যে, তারা সম্পর্কে আছে।
তবে এখন আর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। ভারতীয় গণমাধ্যমের খবর মানলে, তারা এখন দুই ভুবনের বাসিন্দা। তবে তাদের মধ্যে নাকি বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে।
প্রেম ভাঙার পর একাধিক অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন কার্তিক-সারা। কিন্তু এবার একটি ব্যতিক্রম ঘটনা ঘটল।
সম্প্রতি ‘গদর-টু’র সাকসেস পার্টিতে অন্য বলিউড তারকাদের মতোই হাজির হয়েছিলেন কার্তিক ও সারা। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা হয়ে যায় এই প্রাক্তন লাভ বার্ডসের। তখন সারা সম্ভবত খানিকটা সময়ের জন্য অতীতে ফিরে গিয়েছিলেন। সেকারণে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কার্তিককে জড়িয়ে ধরেন। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সম্বিৎ ফিরে পেতেই দ্রুত গতিতে গাড়িতে উঠে যান।
জানা যায়, ইমতিয়াজ আলীল ‘লাভ আজ কাল’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে ‘কফি উইথ করণ’ চ্যাট শো-তে কার্তিকের প্রতি ভালোলাগার কথাও জানিয়েছিলেন সারা। এরপর কেন তাদের সম্পর্ক ভাঙল— এ বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।
আরএসও