দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সময়টা একদমই ভালো যাচ্ছে না কঙ্গনা রণৌতের। টানা সিনেমা ফ্লপ তার। ক্যারিয়ারের প্রথম দিকে সফলতার মুখ দেখলেও, এখন শুধুই ব্যর্থতা। সদ্য মুক্তি পাওয়া ‘তেজস’ ছবিও সেই তালিকায় নাম লিখিয়েছে।
একের পর এক ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন কঙ্গনা। তাই শান্তি খুঁজতে গিয়েছিলেন গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে। সেখানেই গিয়ে জানালেন নতুন তথ্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ কঙ্গনা। সমাজমাধ্যমে বারবার বিজেপি ও হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন তিনি। বিজেপি বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী।
কয়েক বছর ধরে যেহেতু সিনেমা চলছে না, তাহলে কী রাজনীতিতে নামবেন কঙ্গনা? দ্বারকাধীশ মন্দিরে গিয়ে দিলেন এই প্রশ্নের উত্তর।
কঙ্গনা বলেন, ‘যদি শ্রীকৃষ্ণের কৃপা থাকে নিশ্চয়ই লড়ব। বিজেপি সরকারের জন্য ভারতীয়রা ৬০০ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। আমরা রামমন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এবার সনাতন ধর্মের পতাকা উড়বে সারা বিশ্বে।’
এর আগেও বিধানসভা নির্বাচনের সময়ও লড়তে রাজি ছিলেন কঙ্গনা। এবার ফের লোকসভা নির্বাচনের আগে নিজের ইচ্ছে প্রকাশ করলেন তিনি।
আরএসও