দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একাধিকবার চেষ্টা করেও ভারতের হিমাচল প্রদেশ সরকারের ত্রাণ তহবিলে অনুদান দিতে পারছেন না। নিজের জন্মস্থানের এমন দুর্দিনে পাশে থাকতে না পেরে ভয়ংকর চটেছেন কঙ্গনা রণৌত। এর জেরে সেখানকার কংগ্রেস সরকারকে তোপ দাগতেও পিছপা হলেন না অভিনেত্রী।
গেল আগস্ট মাসেই ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় হিমাচল ও উত্তরাখণ্ডে। সবুজ প্রকৃতি তথা ভৌগলিক চরিত্রকে গুরুত্ব না দিয়ে মানুষের লাগামছাড়া অপকর্মেই কি বিভীষিকার মুখোমুখি উত্তরের দুই রাজ্যে? ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। একটানা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভয়াবহ দুর্যোগে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড একেবারে ক্ষত-বিক্ষত। যার জেরে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকারকে একহাত নিলেন কঙ্গনা।
এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা মন্তব্য, ‘বন্যা কবলিত হিমাচলের সরকারি ত্রাণ তহবিলে টাকা পাঠানোর জন্য আমি আর আমার টিম অন্তত ৫০-৬০ বার চেষ্টা করেছি, তবে ওই প্রদেশের সরকারের এতটাই দুরাবস্থা যে আপৎকালীন কোষাগারও ঠিক করে সামলাতে পারছে না। এতবার চেষ্টা করেও কোনো অর্থ পাঠাতে পারিনি। কী লজ্জার বিষয়!’
প্রসঙ্গত, কঙ্গনা বরাবরই গেরুয়া শিবির সমর্থক অভিনেত্রী। একাধিকবার নিজের কাজেকর্মে কিংবা মন্তব্যে সেটা বুঝিয়ে দিয়েছেন। বিরোধী রাজনৈতিক শিবিরগুলোকে কটাক্ষ করার সুযোগ পেলেই হলো, ছেড়ে কথা বলেন না অভিনেত্রী। এবারও তার অন্যথা হলো না।
আরএসও