দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজেকে সবসবময় ‘সিঙ্গেল’ দাবি করে আসছেন প্রার্থনা ফারদিন দীঘি। এই কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কারও সঙ্গে প্রেম করছেন না তিনি।
কিন্তু দীঘির এই দাবি যে সত্য নয়, সেটার প্রমাণ মিলল দুটি ছবির মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, এক তরুণকে আলিঙ্গন করে আছেন তিনি। অন্তরঙ্গ ছবি দুটি তাদের প্রেমের ইঙ্গিত দেয়।
জানা গেছে, ছেলেটির নাম মাহিমিন রাশিদ। তার ফেসবুক আইডিতেও দীঘির সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি দুটি রয়েছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখছেন দীঘি। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

তবে দীঘি জানালেন, মাহিমিন তার ছোটবেলার বন্ধু। প্রেমের কোনো সম্পর্ক নেই। তার কথায়, ‘আমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। সে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। এর বেশি কিছু নয়।’
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমা জগতে পা রেখেছিলেন। একসময় শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয়ের পর বর্তমানে মূল চরিত্রেও কাজ করছেন তিনি।
আরএসও