দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি নায়িকা তকমা লাগিয়ে এখনো সফলতার দেখা পাননি। তবে এই নায়িকাকে নিয়ে নির্মাতারা কাজের ব্যাপারে আগ্রহী।
এবার কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দেয়াল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। এই সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে।
আসছে নভেম্বরে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীঘি। এতে তার বিপরীতে কোনো নায়ক থাকবে না। শুরুতে এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করতে ভাবনায় পরে যান তিনি।
এ ব্যাপারে দীঘি বলেন, এই সিনেমাটিতে কাজের ব্যাপারে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। শুরুতে কাজটা করার সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলাম। পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই।
দীঘি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুল রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, আরফান আহমেদ, জয় রাজ, সাবেরী আলম, অলিউল্লাহ হক রুমিসহ অনেকে।
সম্প্রতি ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি সিনেমার কাজ শেষ করেছেন দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
এম