দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী হুমায়রা হিমুকে তার উত্তরার বাসা থেকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, হুমায়রা হিমুকে মৃত অবস্থায় উত্তরার ওই হাসপাতালে নেওয়া হয়েছিল।
হাসপাতালে হিমুকে নিয়ে যান মেকআপ শিল্পী মিহির ও তার প্রেমিক। তবে পুলিশ কল করলে সেখান থেকে অভিনেত্রীর প্রেমিক পালিয়ে যান। এ সময় হিমুর মুঠোফোনও নিয়ে যান বলে জানা গেছে।
এদিন রাতে অভিনেতা রওনক হাসান দেশ টিভিকে বলেন, তার মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে বলতে পারবেন। তবে হিমুর গলায় দাগ ছিল। পুলিশ তার প্রেমিককে খুঁজছে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হিমুর সেই প্রেমিকের পরিচয় পাওয়া যায়নি। হিমুর মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বলে রাখা ভালো, হিমু অনেকটা অভিনয় থেকে দূরে ছিলেন। তবে সম্প্রতি রওনক হাসানের সঙ্গে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছিলেন।
টেলিভিশন মিডিয়ার পরিচিত মুখ হুমায়রা হিমু ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘বাটিঘর’, ‘শোনে না সে শোনে না’, ‘কমেডি-৪২০’, ‘চাপাবাজ’, ‘অ্যাকশান গোয়েন্দা’, ‘ছায়াবিবি’, ‘এক কাপ চা’, ‘এ কেমন প্রতিদান’, ‘হুলো বিড়াল’, ‘ছন্নছাড়া ৪২০’, ‘অ্যাম্বুলেন্স ডাক্তার’, ‘পাগলা প্রেমিক’ এমন অসংখ্য নাটকে অভিনয় করেছেন।
এছাড়া ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সেখানে তার তরু আপা চরিত্রটি দর্শকের হৃদয় ছুঁয়েছিল।
উল্লেখ্য, হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।
এম