দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হঠাৎ বৃষ্টির নায়িকা ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত খুল্লামখাল্লাম বক্তব্য দিয়ে থাকেন তিনি। এ কারণে প্রায়ই বিতর্কে জড়ান এই আবেদনময়ী অভিনেত্রী। বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় শ্রীলেখা।
মূলত এই গুঞ্জনের সূত্রপাত শ্রীলেখার একটি ছবিকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, বসে আছেন শ্রীলেখা। তার হাতে বিমানের টিকিট। চোখে চশমা। সিঁথিতে সিঁদুর। তার সিঁদুর পরার কারণে অবাক হয়েছেন নেটিজেনরা। এরপর থেকে তাদের প্রশ্ন— তবে কি ফের বিয়ে করলেন শ্রীলেখা।
তবে অভিনেত্রী তার বিয়ের গুঞ্জন খুব একটা দীর্ঘ হতে দিলেন না। এ জল্পনার আগুনে জল ঢেলেছেন। শ্রীলেখা বলেন, ‘আপনি যদি বিস্মিত হন তাই বলছি, আমি আবারও বিয়ে করিনি। মূলত, আমি সিঁদুর খেলেছিলাম। এবার শান্তি হয়েছে।’
ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।
এম