দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলায় একটা কথা প্রচলিত আছে— অতি চালাকের গলায় দড়ি। এ ধরনের চালাক মানুষকে মাঝে মাঝে বোকামির দণ্ড পেতে হয়। কী বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে চলুন তাহলে একটা প্রমাণ দেওয়া যাক।
শ্রীলেখার মিত্রের নাম তো শুনেছেন। ওই যে কলকাতার একসময়ের জনপ্রিয় নায়িকা। এখন শুধু সামাজিক মাধ্যমে পরনিন্দা করেই সময় কাটে তার। এই অভিনেত্রী এবার জালিয়াত চক্রের ফাঁদে পড়ে লাখ টাকা খুইয়েছেন।
গত ৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। ঠিক তার আগের দিন ঘটল এই অঘটন। একটি অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল অভিনেত্রীর মোবাইলে। কল রিসিভ করতেই ঘটে বিপত্তি। জনৈক ব্যক্তি তাকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। কথামতো অ্যাপ ডাউনলোড করতেই দেখেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ টাকা গায়েব।
জানা যায়, ওই সময়ে নাকি অসুস্থ ছিলেন শ্রীলেখা। করিয়েছিলেন রক্ত-পরীক্ষাও। অসুস্থ শরীরে সজ্ঞানে কাজটি করেননি তিনি।
এই ঘটনায় স্বাভাবিকভাবে মন খারাপ শ্রীলেখার। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।’
অভিনেত্রী জানালেন, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবেন শ্রীলেখা— এখনই নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।
আরএসও