• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

দ্বন্দ্বের কারণে ফের স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

বিনোদন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৩, ০৯:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

দ্বন্দ্বের জেরে ফের স্থগিত ঘোষণা করা হলো সেলিব্রিটি ক্রিকেট লিগি (সিসিএল)। এর আগে প্রথম দফায় তারকাদের মধ্যে সংঘর্ষের কারণে স্থগিত করা হয়েছিল এই টুর্নামেন্ট। তার সব পক্ষের সঙ্গে আলোচনার পর তিক্ততা ভুলে ১৭ অক্টোর দ্বিতীয় দফায় সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার তারিখ দেওয়া হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত তারিখে সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু সালাহউদ্দিন লাভলুর দলের রাব্বী এবং দীপংকর দীপনের দলের অন্তুর মধ্যে দ্বন্দ্ব লাগে। মারামারি না হলেও এতে তৈরি হয় বিশৃঙ্খলা।

বেলা ১১টার দিকে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা শুরু হয়। পরপর কয়েকটি ম্যাচ। প্রথম সেমিফাইনালে চয়নিকা চৌধুরীর দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দীপঙ্কর দীপনের দল। এই ম্যাচ শেষ হতেই শুরু হয় নতুন নাটকীয়তা। দুই দলের ঝামেলার কারণে দ্বিতীয় সেমিফাইনালের আগে খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ দেন-দরবারের পর শুরু হয় দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে গিয়াসউদ্দিন সেলিমের দলকে হারিয়ে বিজয়ী হয় সালাহউদ্দিন লাভলুর দল।

কিছুক্ষণ পর ফাইনাল শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের খেলোয়াড় নিয়ে দ্বন্দ্বের কারণে তা আর হয়নি। দুই দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমাধান বের করতে পারেননি আয়োজকরা। তিন ঘণ্টার বেশি সময় নিলেও কোনো সিদ্ধান্তে আসতে না পেরে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ স্থগিতের ঘোষণা আসে আয়োজকদের পক্ষ থেকে।

আয়োজক কমিটির সদস্য মাসুদুর রহমান বলেন, ‘আগে থেকেই বলা ছিল যারা করপোরেট লিগে খেলেছেন তারা এই লিগে খেলতে পারবেন না। এখানে কেউ ২০১৪ সালে, আবার কেউ ২০১৬ সালে করপোরেট লিগ খেলেছেন। আমরা সেটা জানতাম না। ঝামেলা দেখা দেয় সেমিফাইনালের আগে। কে কত সালে কোথায় খেলেছেন—সেসব নথি হাজির করেছে দলগুলো। দুই দলের অভিযোগের কারণে খেলা বন্ধ রায়েছে। আমরা আয়োজক হিসেবে চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলা শেষ করার। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। এর মধ্যে আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সেটা মেনে নিচ্ছি। পরে কোনো একসময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’

ফাইনালে ওঠা একটি দলের অধিনায়ক দীপঙ্কর দীপন। তিনি অভিযোগের তীর ছুঁড়লেন আয়োজকদের দিকেই। তার কথায়, ‘আমরা শুরু থেকেই যে টিম নিয়ে খেলে আসছি সেই টিম সেমিফাইনালে জিতে ফাইনালে এসেছে। নিয়ম মেনেই আমরা মাঠে অবস্থান করছি। খেলোয়াড় নিয়ে হঠাৎ কী সমস্যা হলো আমি এখনও বুঝতে পারছি না।’

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগে মোট ৮টি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে দীপংকর দীপনের খেলোয়াড়দের ওপর হামলা চালান মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা। এতে আহত হন ৬ জন। তারকাদের ক্রিকেটের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা। পরে এক সংবাদ সম্মেলনে, সংঘর্ষে জড়ানো তারকারা কোলাকুলি করে তিক্ততা ভুলে যান।

আরএসও

  • সেলিব্রিটি ক্রিকেট লিগ
এ সম্পর্কিত আরও খবর
সেলিব্রিটি ক্রিকেট লিগ শেষ হচ্ছে কাল  
সেলিব্রিটি ক্রিকেট লিগ শেষ হচ্ছে কাল  
সেলিব্রিটি ক্রিকেট লিগ বয়কট করলেন রাজ রিপা
সেলিব্রিটি ক্রিকেট লিগ বয়কট করলেন রাজ রিপা
ফের শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, তবে মামলা চলবে
ফের শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, তবে মামলা চলবে
সেলিব্রিটি ক্রিকেট লিগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা
সেলিব্রিটি ক্রিকেট লিগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।