দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন সপ্তাহ আগে রাজনৈতিক নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুন্দরী পরিণীতি চোপড়া। এখন তার মধুচন্দ্রিমায় থাকার কথা। কিন্তু দেখা গেল স্বামীকে ছাড়াই মালদ্বীপে অন্য একজনের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেখানে আবার কালো বিকিনি টপে উষ্ণতা ছড়িয়েছেন। সেই ছবিও প্রকাশ করেছেন সমাজ মাধ্যমের পাতায়। কিন্তু ছবিটা তুলে দিয়েছেন কেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাঝে।
যদিও এর উত্তর পরিণীতি ইনস্টাগ্রাম স্টোরি আর ছবির ক্যাপশনেই দিয়েছেন। যেসময় হানিমুন অর্থাৎ মধুচন্দ্রিমায় যাওয়ার কথা সেসময় গার্লস ট্রিপে গিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে চায়ের কাপ ধরা হাতের ছবি দিয়ে এ কথাই জানিয়েছেন। সৈকতের ধারেই সুইমিং পুলে দাঁড়িয়ে যে ছবি পরিণীতি তুলেছেন, সেটার ফটোগ্রাফার তার ননদ। হ্যাঁ, স্বামী নয় ননদের সঙ্গেই এই গার্লস ট্রিপে গিয়েছেন এ নায়িকা।
চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়। অল্প দিনের মধ্যেই আংটিবদল করে ফেলেন দুজনে। গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে হয়েছিল আয়োজন। এরপর সেপ্টেম্বরের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন তারা। নাচতে নাচতে দুজনে গিয়েছিলেন মণ্ডপে।
আরএসও