দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ ফের ভয়াবহ রূপ নিয়েছে। অবাক করে দিয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়েছে ইসরায়েলে। আর এতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব।
হামাসের হামলার পর বসে থাকেনি ইসরায়েল। দেশটিও পাল্টা আক্রমণ করছে। পাল্টাপাল্টি এই আক্রমণে আহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘষের ঘটনায় উদ্বিগ্ন সারা বিশ্বের মানুষ। ধারণা করা হচ্ছে, পৃথিবী আরও একটি ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছে।
এই হামলার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত সবাই। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা নিজ নিজ জায়গা থেকে সমর্থন ও নিন্দা করছেন এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির। তাদের কেউ ইসরায়েলের পক্ষে কথা বলছেন। আবার কেউ ফিলিস্তিনের পক্ষে নিয়েছেন।
এবার ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংকটের বিষয়ে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে সহিংসতার শিকার হওয়া সবার জন্য দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করেছেন। তার বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং ধর্মপ্রাণ মুসলিম। তাই ফিলিস্তিনিদের প্রতি আগে থেকেই টান ও মমত্ববোধ রয়েছে এই মডেলের।
হাদিদ তার বিবৃতিতে জানিয়েছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনযাপনের প্রতি তার গভীর সহানুভূতি রয়েছে। এটি একটি দায়িত্বের মতো যা তিনি প্রতিদিন পালন করেন। এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা সংঘাতে প্রাণ হারাচ্ছেন যাদের মধ্যে বেশিরভাগই শিশু, তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।
জিজি হাদিদ ইহুদি জনগণের বিষয়েও তার অবস্থান স্পষ্ট করে বলেছেন যে, তিনি তাদেরও কোনো ক্ষতি চান না। নিজের দীর্ঘ বিবৃতিতে এই যুদ্ধ পরিস্থিতিতে নিরীহ মানুষের প্রাণহানিকে অর্থহীন বলেই দাবি করেছেন তিনি। জানিয়েছেন, ভূমির জন্য লড়াইয়ে সন্ত্রাসবাদও গ্রহনযোগ্য নয়। এতে সাধারণ মানুষই জীবন হারাচ্ছে।
আরএসও