দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউড থেকে বলিউড— একে একে সব জায়গাতেই ঢুকে পড়েছে দুর্নীতি। একাধিক তারকার নাম উঠে আসছে গোয়েন্দা সংস্থার তালিকায়। টলিউড ইন্ডাস্ট্রির কথা বললে, কিছুদিন আগেই নুসরাত জাহানসহ একাধিক নায়িকাকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে খোদ ঋষিপুত্র রণবীর কাপুর। আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা। খবর ইন্ডিয়া টুডের।
এমনিতে ভক্তমহলে বদ মেজাজী বলে পরিচিত হলেও এ ধরণের কোনো ঘটনার কথা আগে শোনা যায়নি। তবে সম্প্রতি খবর মিলেছে, অনলাইন গেমিং গড়াপেটা-কাণ্ডে ডাক পড়েছে তার। আগামী শুক্রবার (৬ অক্টোবর) ইডির দপ্তরে হাজিরা দেওয়ার সমন পৌঁছে গেছে অভিনেতার বাড়িতে। শোনা যাচ্ছে, গড়াপেটার তদন্তস্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
প্রসঙ্গত, মহাদেব অনলাইন বেটিং চক্রে নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার। এ বছরই আরব আমিরশাহিতে গাঁটছড়া বেঁধেছেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। আর সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় তারকা। সশরীরে উপস্থিতও ছিলেন কেউ কেউ। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি মহাদেব অ্যাপের সাকসেস পার্টিও রেখেছিলেন সৌরভ।
সেদিন উপস্থিত ছিলেন বলিউডের বহু নামজাদা তারকা। আর এই কারণেই একটার পর একটা সেলেবের নাম উঠে এসেছে ইডির খাতায়। জানা যাচ্ছে, তারকাদের সাথে মহাদেব অ্যাপের প্রচারকের সম্পর্কের সমীকরণ ঠিক কী, সেটাই জানতে চান অফিসাররা। এরইসাথে তারা এটাও জানতে চান যে, এই গড়াপেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন কি না!
আরএসও