দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে ফের শোকের ছায়া। মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা রিও কাপাডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। খবর ইন্ডিয়া টাইমসের।
পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমটি জানাচ্ছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন কাপাডিয়া। তবে তার মৃত্যুর কারণ এখনও খোলাসা করা হয়নি।
সম্প্রতি সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন রিও। সেখান থেকে সমাজমাধ্যমে ছবিও পোস্ট করেছিলেন। তার পর হঠাৎ অভিনেতার মৃত্যুসংবাদ পেয়ে বিস্মিত অনুরাগীদের একাংশ।
বলিউডে পরিচিত মুখ ছিলেন রিও। মূলত হিন্দি ছোটপর্দা থেকেই তার উত্থান। ২০০০ সালে ‘সুরাগ: দ্য ক্লু’ সিরিয়ালে অভিনয় করে নজরে আসেন তিনি। তারপর ‘কিঁউ কি সাস ভি কাভি বহু থি’ ও ‘কুসুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেন।
একসময় ছোট পর্দা থেকে বড় পর্দায় প্রস্তাব এলে তা লুফে নিয়েছিলেন রিও। ‘দিল চাহতা হ্যায়’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘খুদাহাফিজ’ তার উল্লেখযোগ্য ছবি।
সিনেমার পাশাপাশি সমান তালে অভিনয় করেছেন ওয়েব সিরিজে। ‘বিগ বুল’ সিরিজে রিওর অভিনয় প্রশংসিত হয়। সম্প্রতি, ‘মেইড ইন হেভেন’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তাকে দেখেছেন দর্শক।
আরএসও