দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ ইচ্ছা অনুযায়ী চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানকে টাঙ্গাইলে তার স্ত্রীর পাশে শায়িত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলেল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। সোহানের জানাজার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী এবং পরিচালকের আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলে স্ত্রীকে দাফন করে বুধবার সকালেই ঢাকা ফেরেন সোহান। এ দিন বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন তিনি। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই সোহানের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল কর্মকর্তা তানভীর ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সোহান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তবে সোহানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। মৃত্যুকালে তিনি দুই মেয়েকে রেখে গেছেন।
আরএসও