দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঘুমের মধ্যে মারা গেছেন তিনি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী।
সোহানুর রহমান সোহান বহু সফল চলচ্চিত্রের নির্মাতা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এই পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।
জেডএ