দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘জাওয়ান’। শাসন করছে বক্স অফিস। এরইমধ্যে পেরিয়েছে ৬০০ কোটির অংক। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আয় বাড়বে।
এদিকে যারা সময়ের অভাব বা টিকিটের না পেয়ে ‘জাওয়ান’ দেখতে পারবেন না, তাদের জন্য ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম বলছে, প্রায় ২৫০ কোটি রুপিতে রেড চিলিজের কাছ থেকে নেটফ্লিক্স কিনে নিয়েছে ছবির স্বত্ত্ব। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি। এটিই বলিউড সিনেমার ইতিহাসে সর্বোচ্চ এবং ভারতীয় সিনেমায় দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এর আগে প্যান ইন্ডিয়া সিনেমা ‘কেজিএফ-টু’ সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিও কিনেছিল ৩২০ কোটি রুপিতে। তবে কবে থেকে দেখা যাবে এই ছবি— তা কিন্তু এখনও জানা যায়নি।
গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’। ৬ দিনে ৬০০ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০০ কোটি।
ভারতে এখন পর্যন্ত ৩৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। শেষ দুই দিন আয়ে একটু ভাটা পরলেও দেশের বাইরে ঠিকই অর্থ তুলে নিচ্ছে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
আরএসও