দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভুর ‘কুশি’ সিনেমাটি। বিজয় দেবেরাকোন্ডা সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে বক্স অফিসে ভালো অবস্থানে রয়েছে এটি।
সিনেমা নিয়ে আলোচনার মাঝেই শোনা যাচ্ছে, রাজনীতির ময়দানে নামছেন সামান্থা। বরাবরই তেলেঙ্গানার কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন। সে রাজ্যের হস্ত ও তাঁতশিল্পীদের হয়েও কথা বলতে শোনা গেছে তাকে। এবার তিনি নাকি রাজনৈতিক দল ভারতীয় রাষ্ট্র সমিতির হয়ে ভোট প্রচার করবেন। যদিও এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
এদিকে ব্যক্তিগত জীবনে বেশ ওঠাপড়া যাচ্ছে সামান্থার। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। বেশ অনেক দিন হলো মায়োসাইটিস বা পেশিপ্রদাহ রোগ নিয়ে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে আপাতত কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তেমনটা বোঝা দায়। কখনও নিজের লুক বদলে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা, কখনও পাহাড়ে ঘুরছেন।
সম্প্রতি তার ভোলবদলকে কেন্দ্র করে উঠেছিল নানা প্রশ্ন। কেউ কেউ আবার প্রশ্ন করেছিলেন, শারীরিক অসুস্থতার জন্যই কি নিজের লুকে এই পরিবর্তন এনেছেন অভিনেত্রী? তাকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি বেশ কঠিন সময় পার করছেন।
একাধিক তামিল, তেলুগু ও হিন্দি ছবির অগ্রিম টাকাও নাকি ফেরত দিয়ে দিয়েছেন সামান্থা। এখন ছবিপিছু সাড়ে তিন থেকে চার কোটি টাকা নেন তিনি। বিরতির জন্য তিনটি ছবির কাজ ছেড়েছেন এ অভিনেত্রী।
আরএসও